কুরআন ও হাদিস সম্পর্কে মনগড়া কথা বলা

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَالَ فِي القُرْآنِ بِغَيْرِ عِلْمٍ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ

ইবনে আব্বাস ﵁রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন: রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কুরআনের ব্যাপারে না জেনে কথা বলল সে যেন তার স্থান জাহান্নামে ঠিক করে নিল।”

عَنْ سَلَمَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يَقُلْ عَلَيَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ

সালামা ﵂রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন: আমি নবি কারিম ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, “আমি যা বলি নি তা আমার উপর যে ব্যক্তি আরোপ করবে সে যেন জাহান্নামের আগুনে তার স্থান ঠিক করে নিল।”

রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার নামে এমন কোনো হাদিস বর্ণনা করবে, যা তার নিজের কাছে মিথ্যা বলে মনে হবে বা সন্দেহ হবে, সে ব্যক্তিও একজন মিথ্যাবাদী।”১ (এহ্ইয়াউস সুনান, পৃষ্ঠা ২৩৪)


  1. সহিহ মুসলিম (ভূমিকা)↩︎

বিষয়বস্তুতে যান

যোগাযোগ

মতামত, সংশোধনী বা যে কোনো পরামর্শ জানাতে এই ফর্মটি ব্যবহার করুন।