আল্লাহর চ্যালেঞ্জ

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي فَلْيَخْلُقُوا ذَرَّةً أَوْ لِيَخْلُقُوا حَبَّةً أَوْ شَعِيرَةً

আবু হুরায়রা ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: আমি নবি কারিম ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি। তিনি বলেন, “মহামহিম আল্লাহ ইরশাদ করেন, সেই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে আছে, যে আমার সৃষ্টির সদৃশ সৃষ্টি করতে উদ্যত হয়েছে? যদি এতই পারে তবে সে একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তু সৃষ্টি করে দেখাক অথবা সে একটি শস্যবীজ বা একটি বার্লি সৃষ্টি করে নিয়ে আসুক।”

আসমান ও জমিনের বাদশাহী আল্লাহর। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যাকে চান তাকে শুধু কন্যা সন্তান দান করেন। আর যাকে চান তাকে শুধু পুত্র সন্তান দান করেন। অথবা যাকে চান তাকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন। আর যাকে চান বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। (সুরা আশ-শুরা ৪২:৪৯-৫০)

عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَفَاتِحُ الغَيْبِ خَمْسٌ إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنْزِلُ الغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

সালিম ইবনে আব্দুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “অদৃশ্যের চাবি পাঁচটি: নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে; তিনিই বৃষ্টি বর্ষণ করেন; মায়ের জরায়ুতে কী রয়েছে, তা তিনি জানেন; আগামীকাল কী অর্জন করবে কোনো লোক তা জানে না; কোনো লোক জানে না কোন ভূমিতে (স্থানে) তার মৃত্যু হবে। আল্লাহই সবচেয়ে বেশি জানেন ও খবর রাখেন।” (সুরা লুকমান ৩১:৩৪)

বিষয়বস্তুতে যান

যোগাযোগ

মতামত, সংশোধনী বা যে কোনো পরামর্শ জানাতে এই ফর্মটি ব্যবহার করুন।