عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا وَاشْرَبُوا وَتَصَدَّقُوا وَالْبَسُوا مَا لَمْ يُخَالِطْهُ إِسْرَافٌ أَوْ مَخِيلَةٌ
আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “খাও, পান করো, দান করো এবং পরিধান করো। কিন্তু অপচয় বা অহংকার কোরাে না।”
আল্লাহ বলেন, “আত্মীয়-স্বজনকে তাদের হক দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। আর তোমরা কিছুতেই অপব্যয় কোরো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।” (সুরা বনি ইসরাইল ১৭:২৬-২৭)
আল্লাহ বলেন, “যখন তারা (আল্লাহর বান্দারা) ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না; বরং তারা আছে এই দুইয়ের মাঝে মধ্যম পন্থায়।” (সুরা আল-ফুরকান ২৫:৬৭)
সাধারণত তাবজির ও ইসরাফ উভয় অপব্যয়ের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। পার্থক্য হচ্ছে অবৈধ ব্যয় করাকে তাবজির বলা হয় এবং বৈধ কাজে প্রয়োজনের চাইতে অধিক ব্যয় করাকে ইসরাফ বলা হয়। (তাফসীরে তাওযীহুল কুরআন)