ক্রোধ দমন

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ

আবু হুরায়রা ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “প্রকৃত বীর পুরুষ সে নয়, যে কুস্তিতে অপরকে হারিয়ে দেয়। বরং প্রকৃত বীর পুরুষ হলো সেই লোক, যে রাগের সময় নিজেকে সামলাতে পারে।”

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصِنِي قَالَ لاَ تَغْضَبْ فَرَدَّدَ مِرَارًا قَالَ لاَ تَغْضَبْ

আবু হুরায়রা ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একজন লোক নবি কারিম ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আবেদন করল, আমাকে উপদেশ দিন। তিনি (নবি ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, “বেশি রেগে যেও না।” লোকটি বারবার উপদেশ দেওয়ার জন্য আবেদন করতে লাগল। তিনি প্রত্যেক বারই বললেন, “বেশি রেগে যেও না।”

“যারা স্বচ্ছল ও অস্বচ্ছল অবস্থায় মাল খরচ করে, যারা রাগকে দমন করে ও মানুষকে ক্ষমা করে দেয়; আল্লাহ এমন নেক লোকদেরকে ভালোবাসেন।” (সুরা আলে ইমরান ৩:১৩৪)

সুলায়মান ইবনে সুরাদ ﵁রাদিয়াল্লাহু আনহু বলেন: রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيطَانِ الرَّجِيمِ (আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে) বললে ক্রোধান্বিত ব্যক্তির ক্রোধ দূরীভূত হবে।” (সহিহ আল-বুখারি ৬০৪৮)

আমরা দেখেছি, ক্রোধ দমন করা এবং যার উপরে রাগ হয়েছে তাকে ক্ষমা করা আল্লাহর রহমত লাভের অন্যতম পথ। কাজেই মুমিনের উচিত ক্রোধ অনুভব করলে অর্থের দিকে লক্ষ্য করে এ বাক্যটি বারবার বলা। (রাহে বেলায়াত, পৃষ্ঠা ৫৮৬–৫৮৭)

বিষয়বস্তুতে যান

যোগাযোগ

মতামত, সংশোধনী বা যে কোনো পরামর্শ জানাতে এই ফর্মটি ব্যবহার করুন।