আবু হুরায়রা ﵁রাদিয়াল্লাহু আনহু নবি কারিম ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। নবি ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মানুষ তার বন্ধুর দীনের অনুসারী হয়ে থাকে। অতএব তোমাদের প্রত্যেকেরই খেয়াল করা উচিত সে কী ধরনের লোকের সাথে বন্ধুত্ব করছে।”
সেদিন জালিম লোক নিজের হাত কামড়াতে কামড়াতে বলবে, হায়! আমি যদি রাসুলের সঙ্গ গ্রহণ করতাম। হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম! (সুরা আল-ফুরকান ২৫:২৭-২৮)
আবু মুসা ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ মিসক (আতর) বিক্রেতা ও কর্মকারের (কামারের) হাপরের ন্যায়। আতর বিক্রেতা থেকে শূন্য হাতে ফিরবে না। হয় তুমি আতর খরিদ করবে, না হয় তার সুঘ্রাণ পাবে। আর কর্মকারের হাপর হয় তোমার শরীর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে, না হয় তুমি তার দুর্গন্ধ পাবে।”
“যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতের বিরুদ্ধে কথা হচ্ছে এবং আয়াত নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হচ্ছে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে লিপ্ত হয়; অন্যথায় তোমরাও তাদের মতো হয়ে যাবে।” (সুরা আন-নিসা ৪:১৪০)
ইবনে উমর ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে মুমিন লোকদের সাথে মিলেমিশে চলে ও তাদের কষ্টদানকে সহ্য করে নেয়, সে ঐ মুমিন থেকে উত্তম, যে লোকের সাথে মিলেমিশে চলে না ও তাদের কষ্টদানকে সহ্য করে না।” (সুনান ইবনে মাজাহ ৪০৩২)