জীবের প্রতি আচরণ

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ فَدَخَلَتْ فِيهَا النَّارَ لاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ سَقَتْهَا إِذْ حَبَسَتْهَا وَلاَ هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ

আব্দুল্লাহ ইবনে উমর ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “একটি বিড়ালের কারণে একজন মহিলাকে আজাব দেওয়া হয়েছিল। (খেতে না দিয়ে) সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। ফলে বিড়ালটি মারা গেল। এজন্যই সে জাহান্নামে গেলো। বিড়ালটি বাঁধার পর মহিলাটি তাকে খেতেও দেয় নি, পানও করায় নি আর তাকে ছেড়েও দেয় নি। (ছেড়ে দিলে) বিড়ালটি জমিনের পোকা-মাকড় খেতে পারতো।”

কোনো চালক রাস্তায় অন্যায়ভাবে কুকুর বা বিড়ালের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। ফলে প্রাণিটি অসহ্য যন্ত্রণায় ছটফট করে মারা গেল বা জখম অবস্থায় ছটফট করতে থাকল। মনে রাখতে হবে, পরকালে এর জন্য চালককে শাস্তির সম্মুখীন হতে হবে।

عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ كَرِهَ أَنْ تُعْلَمَ الصُّورَةُ وَقَالَ ابْنُ عُمَرَ نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُضْرَبَ

ইবনে উমর ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি কোনো পশুর মুখমণ্ডলে দাগ দেওয়াকে অপছন্দ করতেন। তিনি বলেন: নবি কারিম ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (পশুর) মুখমণ্ডলে মারতে নিষেধ করেছেন।

সুনান আবু দাউদ ২৫৪৮ থেকে: সাহল ইবনে হানজালিয়া ﵁রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন: একদা রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি (ক্ষুধার্ত) উটের নিকট দিয়ে যাচ্ছিলেন, যার পিঠ পেটের সাথে লেগে গিয়েছিল। (এ দেখে) তিনি বললেন, “তোমরা এ সকল বাকহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো। উত্তম অবস্থায় এর উপর আরোহণ করো এবং উত্তম পন্থায় (জবেহ করে) খাও।”

বিষয়বস্তুতে যান

যোগাযোগ

মতামত, সংশোধনী বা যে কোনো পরামর্শ জানাতে এই ফর্মটি ব্যবহার করুন।