জারির ইবনে আব্দুল্লাহ ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করেন না, যে মানুষের প্রতি রহম করে না।”
রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। অতএব সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয়, যে আল্লাহর পরিবারের সাথে ভালো ব্যবহার করে।” (শুআবুল ইমান ৭০৪৮)
রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহর নিকট সেই ব্যক্তি-ই সবচেয়ে প্রিয় যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।”১(খুতবাতুল ইসলাম, পৃষ্ঠা ৪০১)
আবু হুরায়রা ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “একবার এক লোক পথে হাঁটছিল। তার ভীষণ পিপাসা লাগে। সে একটি কুয়া পেলো। সে তাতে নামলো এবং পানি পান করল। তারপর উঠে এলো, দেখল একটি কুকুর হাঁপাচ্ছে। পিপাসার্ত হয়ে কাদা চাটছে। লোকটি ভাবল, এ কুকুরটি পিপাসায় সেরূপ কষ্ট পাচ্ছে যেরূপ কষ্ট আমার হয়েছিল। তখন সে কুয়াতে নামলো এবং তার মোজায় পানি ভরল, তারপর মুখ দিয়ে (কামড়ে) ধরে উপরে উঠে এলো। তারপর সে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন এবং তাকে মাফ করে দিলেন।” সাহাবিগণ জিজ্ঞেস করলেন: ইয়া রাসুলাল্লাহ! জীব-জন্তুর জন্যও কি আমাদের পুরস্কার আছে? তিনি বললেন, “হাঁ, প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীর জন্য প্রতিদান রয়েছে।”
আবু হুরায়রা ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেললো। আল্লাহ তার এ কাজ কবুল করে তাকে মাফ করে দিলেন।”
আবু মুসা ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: কোনো লোক রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তার কোনো প্রয়োজন নিয়ে আসলে মজলিসে উপস্থিত লোকদের তিনি বলতেন, “(তোমরা) সুপারিশ করো, পুরস্কার পাবে। আল্লাহ যা ভালোবাসেন তা নবির মুখ দিয়ে প্রকাশ করেন।”
সমাজে সাধারণ লোকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। তাই তাদের পক্ষে সুপারিশ করতে বলা হয়েছে। অথচ বর্তমানে এর উল্টোটাই দেখা যায়। অবশ্য অন্যায় কাজে সুপারিশ করা বৈধ নয়।
যিনি উপকার পেলেন তিনি উপকারকারীর (কার্য সম্পাদনকারীর) জন্য দোয়া করবেন: بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ আল্লাহ আপনার জন্য আপনার পরিবার ও আপনার সম্পদে বরকত দান করুন)। (হিসনুল মুসলিম ২০১)