ক্রয়-বিক্রয়

عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَبِعِ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ إِلَّا أَنْ يَأْذَنَ لَهُ

ইবনে উমর ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবি কারিম ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের দামের উপর দাম চড়িয়ে কোনো জিনিস খরিদ না করে। আর কেউ যেন তার ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয় তবে সে অনুমতি দিলে।”

হাদিস ২০৮ সহিহ মুসলিম ১০২

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ قَالَ أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي

আবু হুরায়রা ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের একটি স্তুপের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর হাত প্রবেশ করালেন। ফলে তাঁর আঙ্গুল ভেজা অনুভূত হলো। তারপর তিনি বললেন, “হে খাদ্য বিক্রেতা, এ আবার কী?” লোকটি বলল: ইয়া রাসুলাল্লাহ, ওতে বৃষ্টি পেয়েছে। তিনি বললেন, “ঐ ভেজা অংশ উপরে রাখলে লোকে তা দেখতে পেতো। যে ধোঁকাবাজী করে কেনা-বেচা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।”

এছাড়া পরিমাপে এবং ওজনে কম দেওয়াও বড় গুনাহ। আল্লাহ বলেন: “দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। যারা লোকের কাছে থেকে মেপে নেওয়ার সময় পুরো মাত্রায় নেয়। আর যখন লোকদেরকে মেপে দেয় বা ওজন করে দেয় তখন কম দেয়।” (সুরা আল-মুতাফ্‌ফিফিন ৮৩:১-৩)

عَنْ مَعْمَرِ بْنِ عَبْدِ اللهِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحْتَكِرُ إِلَّا خَاطِئٌ

মা’মার ইবনে আব্দুল্লাহ ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল পাপী লোকেরা ছাড়া কেউ খাদ্যদ্রব্য গুদামজাত করে না।

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ وَإِذَا اشْتَرَى وَإِذَا اقْتَضَى

জাবির ইবনে আব্দুল্লাহ ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন ব্যক্তির প্রতি রহম করেন যে নম্রতার সাথে ক্রয়-বিক্রয় করে এবং পাওনা ফিরিয়ে চায়।

সহিহ আল-বুখারি ২০৮২ থেকে: নবি ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বিচ্ছিন্ন না হবে ততক্ষণ ক্রেতা-বিক্রেতার ইখতিয়ার থাকবে। যদি তারা সত্য বলে ও প্রকৃত অবস্থা বর্ণনা করে তবে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত হবে। আর যদি পণ্যের প্রকৃত অবস্থা গোপন করে ও মিথ্যা বলে তবে ক্রয়-বিক্রয় হতে বরকত চলে যাবে।

عَنْ عَائِشَةَ قَالَتْ اشْتَرَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ يَهُودِيٍّ طَعَامًا بِنَسِيئَةٍ وَرَهَنَهُ دِرْعَهُ

আয়িশা ﵂রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন: রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইহুদির নিকট থেকে বাকিতে খাদ্য ক্রয় করেন এবং নিজের লৌহবর্ম তার কাছে বন্ধক রাখেন।

বিষয়বস্তুতে যান

যোগাযোগ

মতামত, সংশোধনী বা যে কোনো পরামর্শ জানাতে এই ফর্মটি ব্যবহার করুন।