ইবনে উমর ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবি কারিম ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে তার জায়গা থেকে তুলে দিয়ে অন্যজনকে সেখানে বসতে নিষেধ করেছেন। (তিনি বলেছেন) “বরং তোমরা জায়গা করে দাও এবং প্রসারিত করো।” একজনকে তার জায়গা থেকে তুলে দিয়ে নিজেই সেখানে বসে পড়াকে ইবনে উমর ﵁রাদিয়াল্লাহু আনহু পছন্দ করতেন না।
আব্দুল্লাহ ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবি কারিম ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা তিনজন হবে, তখন দুই জন অন্যজনকে বাদ দিয়ে যেন গোপন আলাপ না করে। তবে আরও লোক এসে মিলিত হলে করা যাবে। কারণ, এরূপ অবস্থায় তৃতীয় জন মনে দুঃখ পাবে।”
عن الْمِقْدَادِ في حدِيثهِ الطويل قَالَ كُنَّا نَرْفَعُ للنَّبيِّ صلى الله عليه وسلم نَصِيبَهُ مِنَ اللَّبَنِ فَيَجِيءُ مِنَ اللَّيْلِ فَيُسَلِّمُ تَسْلِيمًا لاَ يُوقِظُ نَائِمًا وَيُسْمِعُ الْيَقْظَانَ فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَسَلَّمَ كَمَا كَانَ يُسَلِّمُ
মিকদাদ ﵁রাদিয়াল্লাহু আনহু একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন, তাতে তিনি বলেছেন, আমরা দুধের মধ্য থেকে নবি ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য তাঁর অংশ রেখে দিতাম। তিনি আসতেন রাত্রিবেলা, তখন তিনি এমনভাবে সালাম করতেন যা নিদ্রিত লোকদের জাগাত না কিন্তু জাগ্রত লোকেরা তার সালাম শুনে নিতো। কাজেই নবি ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং যথারীতি সালাম করলেন।
সুতরাং রাতে ঘুমের সময় আমরা এমন কোনো আচরণ করব না যাতে কারো ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয়।