সম্পত্তি

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ قَطَعَ اللَّهُ مِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ

আনাস ইবনে মালিক ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোনো ওয়ারিশকে (উত্তরাধিকারী) তার মিরাস (উত্তরাধিকার) থেকে বঞ্চিত করবে, কিয়ামতের দিন আল্লাহ ঐ ব্যক্তিকে জান্নাতের উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন।”

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُرِيدُ أَنْ يُوصِيَ فِيهِ يَبِيتُ لَيْلَتَيْنِ إِلَّا وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ

ইবনে উমর ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তির কিছু সম্পদ রয়েছে আর সে এ সম্পর্কে ওসিয়ত করতে চায়, সে মুসলিম ব্যক্তির উচিত হবে না ওসিয়ত না লিখে রেখে দুটি রাতও অতিবাহিত করা।”

হাদিস অনুযায়ী লিখিতভাবে ওসিয়ত করতে হবে। সম্পদের সর্বোচ্চ এক-তৃতীয়াংশ ওসিয়ত করতে পারবেন। এর বেশি করলে তা কার্যকর হবে না। কেউ কোনো ওয়ারিশকে ওসিয়ত করতে পারবে না, করলে তা কার্যকর হবে না। বিদায় হজে রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক দান করেছেন। অতএব কোনো ওয়ারিশের জন্য ওসিয়ত চলবে না।” (মা’আরেফুল কোরআন, খণ্ড ২, পৃষ্ঠা ৩৭১)

عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ الثَّقَفِيِّ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ أَخَذَ أَرْضًا بِغَيْرِ حَقٍّ كُلِّفَ أَنْ يَحْمِلَ تُرَابَهَا إِلَى الْمَحْشَرِ

ইয়ালা ইবনে মুররা সাকাফি ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, “যে লোক অন্যায়ভাবে কারো ভূমি দখল করে নিবে, হাশরের দিন উক্ত ভূমির সমস্ত মাটি তার মাথায় চাপানো হবে।”

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقَاتِلُ لَا يَرِثُ

আবু হুরায়রা ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবি কারিম ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হত্যাকারী (নিহত ব্যক্তির) ওয়ারিশ (উত্তরাধিকারী) হবে না।”

عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ فَقَالَ لَهُ رَجُلٌ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللهِ قَالَ وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ

আবু উমামা ﵁রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺসল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি স্বীয় মিথ্যা শপথ দ্বারা কোনো মুসলিমের হক আত্মসাৎ করবে, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। আর জান্নাত তার জন্য হারাম করে দিবেন।” এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল, ইয়া রাসুলাল্লাহ! আত্মসাতের বস্তুটি যদি তুচ্ছ হয়? তিনি বললেন, “যদিও তা বাবলা গাছের একটি কাটা ডাল হয়।”

বিষয়বস্তুতে যান

যোগাযোগ

মতামত, সংশোধনী বা যে কোনো পরামর্শ জানাতে এই ফর্মটি ব্যবহার করুন।